শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

কমিউনিটি ব্যাংক ও সিপার্ল হসপিটালিটি গ্রুপের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

  • Update Time : Sunday, November 16, 2025

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং সি পার্ল হসপিটালিটি গ্রুপের মধ্যে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্টে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। আরও উপস্থিত ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।

কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা- এর জেনারেল ম্যানেজার হেদি বেন আইসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ছাড়াও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা- এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মুহাম্মদ আবরার রাজ্জাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই ব্যবসায়ীক সহযোগিতার ফলে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডাররা সি পার্ল হসপিটালিটি গ্রুপের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য: পিক ও অফ-পিক সিজনে রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড়।

এই সহযোগিতা কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা প্রদানের প্রতিশ্রুতির আরেকটি অংশ, যা ব্যাংকের সেবা পরিসরকে আরও সমৃদ্ধ করবে এবং গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com