শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

মার্কেন্টাইল ব্যাংকে ‘ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত

  • Update Time : Saturday, November 15, 2025

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ‘ঝুঁকি সম্মেলন ২০২৫’ ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন ডিভিশনের পরিচালক এ.এন.এম. মইনুল কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ খান বেলাল, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোঃ রেজাউল কবির, পরিচালকবৃন্দ এ. এস. এম. ফিরোজ আলম ও এম. আমানউল্লাহ এবং স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম। অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ ও যুগ্ম পরিচালক নাজমিন নাহার সম্মেলনে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইভিপি ও ডিসিআরও শামীম আহমেদ। উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি শাহ মোঃ সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মোঃ আব্দুল হালিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঝুঁকি সম্মেলনে সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন, ক্রেডিট ইনচার্জ, উপশাখার ইনচার্জগণ, প্রধান কার্যালয়ের সকল ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিটসমূহের প্রধান ও এমবিটিআই এর অধ্যক্ষসহ সকল আঞ্চলিক অফিসের প্রধানরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com