শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

৬ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

  • Update Time : Tuesday, October 6, 2026

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। আজ মঙ্গলবারও সমন্বিত সেই দামে বিক্রি হবে স্বর্ণ।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। সে হিসাবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।

সোমবার (৫ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ ১৮ হাজার ৭৬০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

গত ৩০ সেপ্টেম্বর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ফলে নতুন দরে এ মানের স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৫৭৪ টাকা। অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা। ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।

এর আগে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। অর্থাৎ এ মানের স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম বিজ্ঞপ্তিতে ১৩ হাজার ১৬০ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় প্রায় ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। গত ৩০ সেপ্টেম্বর এ পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ফলে প্রতি ভরিতে কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com