শিরোনাম
ক্রেডিট কার্ডে সরাসরি কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট সিগারেটে দাম বাড়িয়েও ৩ হাজার কোটি রাজস্ব ঘাটতি, কারণ খতিয়ে দেখার তাগিদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত ইউসিবির ‘ভিসা একসেপ্ট’: স্মার্টফোনেই কার্ডের পেমেন্ট নেবেন বিক্রেতারা বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর ঢাকার আকাশ আংশিক মেঘলা, রাতে কমতে পারে তাপমাত্রা পটুয়াখালী অঞ্চলে পপুলার লাইফের ২ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার টাকার বীমা দাবী পরিশোধ ১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ডিজিটাল উদ্ভাবনে প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউসিবি

গ্রিসে ভবন ধসে নিহত ৬, চারজনই মার্কিন নাগরিক

  • Update Time : Sunday, September 27, 2026

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় বিস্ফোরণের পর একটি ভবন ধসে ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরণের পর দুইতলা ভবনটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ দুইজনের মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা ছয়ে দাঁড়ায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক ছিলেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। ধ্বংসস্তূপে পাওয়া নথি ও ব্যক্তিগত সামগ্রী থেকে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত অপর দুজন ছিলেন ভবনটির দ্বিতীয় তলায় বসবাসকারী এক বয়স্ক দম্পতি—একজন ব্রিটিশ পুরুষ ও একজন গ্রিক নারী।

বিস্ফোরণের পর ভবনটির আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। পাশের একটি ভবনের দুই নারী আহত হয়েছেন। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের বিশেষ প্রশিক্ষিত সদস্যদের পাশাপাশি উদ্ধারকারী কুকুর, জিওফোন ও বিশেষ ক্যামেরা ব্যবহার করা হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা শনাক্ত করতে এসব সরঞ্জাম ব্যবহার করেন উদ্ধারকারীরা।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিকেজের বিষয়টি সামনে এসেছে। এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, বিস্ফোরণের ক্ষয়ক্ষতি পুরো সড়কজুড়ে ছড়িয়ে পড়েছে। পাশের দুটি ভবনও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার মার্কিন নাগরিক ওই এলাকায় পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে তাদের যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইট ছিল বলে জানা গেছে।

এদিকে, প্লাকার বাসিন্দাদের একটি সংগঠন দাবি করেছে, প্রায় এক বছর আগে তারা এলাকায় গ্যাস লিকেজ ও বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছিল।

তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com