শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও কিউআর কোড সচেতনতা কার্যক্রম

  • Update Time : Monday, August 24, 2026

নড়াইলের কালিয়া বাজারে গ্রাহকদের ক্যাশলেস লেনদেন ও কিউআর কোড ব্যবহারে আরও সচেতন করে তুলতে দুই দিনব্যাপী বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

২৪ ও ২৫ আগস্ট ২০২৬ দুই দিনব্যাপী এ কার্যক্রমে গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেন সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। একই সাথে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের সুবিধা, ব্যবহার পদ্ধতি ও নিরাপত্তার বিষয়ে সচেতন করা হচ্ছে।

সোমবার সকালে অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কালিয়া জোনাল অফিসের ডিজিএম মো. আবু সুফিয়ান, পূবালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার এসপিও ও ব্যবস্থাপক এ এইচ এম তরিকুল আজীজ, পূবালী ব্যাংক পিএলসি কালিয়া উপশাখার এসপিও ও ব্যবস্থাপক অজিত কুমার সরকার এবং পূবালী ব্যাংক পিএলসির এডিসি অফিসার মো. শামীম রেজা।

এ ছাড়া ব্যবসায়ী ও সমাজসেবক মো. আর্মস্ট্রং সরদার, মো. ওবায়দুর সরদারসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী এবং নড়াইল ও কালিয়ার পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেন ও কিউআর কোড ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমানো সম্ভব।

দুই দিনব্যাপী এ সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস লেনদেনের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com