শিরোনাম
ওয়ালটনের ১৮০% নগদ, ১০% স্টক লভ্যাংশ ঘোষণা ঢাকার যানজট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক, আসছে অটোরিকশা চলাচলে নীতিমালা বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

২৫ হাজারের বেশি ব্যবহারকারী পেলেন ১৫ লাখেরও বেশি ফ্রি মিনিট

  • Update Time : Wednesday, August 19, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত ২৫টি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ২৫ হাজারের বেশি ব্যবহারকারীকে ১৫ লাখেরও বেশি বোনাস মিনিট দিয়েছে ব্রিলিয়ান্ট কানেক্ট।

ক্যাম্পেইনগুলোর মধ্যে ২২টি ছিল ম্যাচভিত্তিক প্রেডিকশন ক্যাম্পেইন। সঠিক প্রেডিকশনকারীদের দেওয়া হয় ফ্রি মিনিট। পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে বিশেষ ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

সেমিফাইনালের প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জের মো. রুবাইদ ইসলাম পান ৫৫ ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি, দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুরের সাইফুল ইসলাম সাইফ পান আইফোন ১৭ এবং ফাইনালে কুমিল্লার সুজন খন্দকার জিতে নেন একটি সুজুকি মোটরসাইকেল।

ব্রিলিয়ান্ট কানেক্টের পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগের পাশাপাশি আনন্দ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

২০১৮ সালে যাত্রা শুরু করা বিটিআরসি অনুমোদিত ব্রিলিয়ান্ট কানেক্ট, ইন্টারক্লাউড লিমিটেডের আওতায় পরিচালিত একটি কলিং অ্যাপ। দেশ-বিদেশে কল, অ্যাপ-টু-অ্যাপ চ্যাট ও ভিডিও কলসহ বিভিন্ন যোগাযোগসেবা দিয়ে আসছে প্ল্যাটফর্মটি। এর নিজস্ব নম্বর সিরিজ ০৯৬৩৮ ও ০৯৬৫৮ দিয়ে শুরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com