শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

দুবাই ফ্লাইটে সিগারেট ও আইফোনসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ

  • Update Time : Monday, August 17, 2026

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোনসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 

অভিযানে মোট এক হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়েছে। শুল্ক-করসহ এসব পণ্যের আনুমানিক মূল্য পাঁচ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এনবিআর।

সিআইআইডি সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টায় দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে ফ্লাইটটির যাত্রী মইনুলের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট এবং চারটি আইফোন আটক করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন উদ্ধার করা হয়।

অন্য যাত্রী নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা জানায়, অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। সেখানে একই বিজি-১৪৮ ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে এক ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়েছে।

জব্দ সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এতে প্রযোজ্য ৬২১ শতাংশ শুল্ক-কর হিসাবে প্রায় চার কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা। আর ১৩টি আইফোনের বাজার মূল্য প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা।

এনবিআর জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ ও রাজস্ব সুরক্ষায় গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com