শিরোনাম
বিশ্ববাজারে লাগাতার কমছে তেলের দাম হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর ক্রিকেটের উন্নয়নে ওয়ালটনের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা বিসিবি সভাপতি তামিম ইকবালের ডাচ্-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধন বেড়েছে ঋণ জালিয়াতি ও সম্পদ অপব্যবহার ঠেকাতে ১০ হাজার মামলা করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক দরবৃদ্ধির শীর্ষে ফাইন ফুডস সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা পরিচালনা পর্ষদের তালিকা প্রকাশ করলো নাভানা ফার্মা ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

গৃহযুদ্ধে গড়াবে ইয়েমেনে চলমান সংঘাত?

  • Update Time : Sunday, August 9, 2026

ইয়েমেনের সশস্ত্র বাহিনী কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো হুথিদের অবস্থান লক্ষ্য করে একাধিক ফ্রন্টে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এতে নতুন করে শঙ্কা জেগেছে দেশটিতে গৃহযুদ্ধ বাধার।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক দিনে হুথিদের নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির জবাবেই এই অভিযান চালানো হয়েছে।

হুথিরা প্রদেশজুড়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, সামরিক স্থাপনা ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা জোরদার করেছে।

ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুথিরা যদি সশস্ত্র বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

গত কয়েক দিনে দেখা গেছে, হুথিরা প্রতিরোধমূলক সামরিক কৌশল গ্রহণ করেছে। ইয়েমেনি সেনাবাহিনী কোনো সামরিক অভিযান শুরু করার আগেই তাদের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাচ্ছে হুথিরা।

হুথিদের দাবি, ইয়েমেনি সেনাবাহিনী সৌদি আরবের সঙ্গে সমন্বয় করছে এবং হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকা ও অবস্থানগুলো লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে—এমন আশঙ্কা থেকেই তারা হামলা চালাচ্ছে।

জাতিসংঘও পরিস্থিতি আরও উত্তপ্ত না করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে জাতিসংঘ বিশেষ করে হুথিদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে হামলারও নিন্দা জানিয়েছে।

পরিস্থিতির দ্রুত অবনতি ঠেকানো না গেলে ইয়েমেনে চলমান এই সংঘাত নতুন করে গৃহযুদ্ধের দিকে গড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com