সূচকের উত্থানে চলছে লেনদেন

  • Update Time : Thursday, April 16, 2026

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৩ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৬ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮৪ টির, দাম কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টি কোম্পানির শেয়ারদর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com