শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

  • Update Time : Saturday, April 11, 2026

নিজস্ব প্রতিনিধি:

সারা বছর ধরে পণ্য বিক্রয় ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা প্রদান করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

দেশজুড়ে বিস্তৃত মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আওতায় থাকা ৫০টি জোনের পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে এই মর্যদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা তুলে দেন, মার্সেলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

গ্রাহক পর্যায়ে নিবিড় ব্র্যান্ডিং ও বিক্রয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখায় পরিবেশকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মার্সেলের পরিবেশকগণ ও কর্মকর্তাগণ নানা ধরনের বিপণন এবং ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু মার্সেলকেই সামনে এগিয়ে নিচ্ছেন না, বরং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছেন। আপনাদের (পরিবেশকগণ) এবং আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে মার্সেল আজ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। আপনারা যেমন মার্সেলকে সামনে এগিয়ে নিচ্ছেন; তেমনই মার্সেলও সব সময় আপনাদের পাশে রয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনাদের আরও উদ্বুদ্ধ করে তুলতে পুরস্কার প্রদানের এই ধারাবাহিকতা বজায় থাকবে।” ব্যবসায়িক সফলতার এই যাত্রায় পরিবেশকদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মনোজ্ঞ এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, মার্সেলের হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com