সূচকের ব্যাপক পতনে লেনদেন

  • Update Time : Tuesday, March 3, 2026

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯২ কোম্পানির দরপতন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৩৩২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, দর কমেছে  ৩০০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com