বছরের প্রথম ১৭ দিনেই প্রবাসীরা পাঠাল ১৮৬ কোটি ডলার

  • Update Time : Monday, January 19, 2026

জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

এর মধ্যে শনিবার (১৭ জানুয়ারি) প্রবাসী আয় এসেছে এক হাজার ৯৫২ কোটি টাকা। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, গত বছরের জানুয়ারি প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছিল ১১৯ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৫৬ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে চলতি বছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে এক হাজার ৮১২ কোটি ৯০ লাখ ডলার।

গত বছরের ১ জুলাই থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই প্রবাসী আয় এসেছিল এক হাজার ৪৯৬ কোটি ৯০ লাখ ডলার।

এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com