সূচকের উত্থানে চলছে লেনদেন

  • Update Time : Sunday, November 30, 2025

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪১ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৯ টির, কমেছে ৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টি কোম্পানির শেয়ারদর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com