শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ফের নতুন শেয়ার ইস্যুর সিদ্ধান্ত ড্যাফোডিল কম্পিউটার্সের

  • Update Time : Monday, November 10, 2025

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি আবারও নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি ‘র পরিচালনা পর্ষদের আজকের বৈঠকে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১৫ টাকা। এই শেয়ার ইস্যু করে কোম্পানিটি ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করতে চায়। ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের নামে এ শেয়ার ইস্যু করা হবে। সহজ কথায় ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ শেয়ারে রূপান্তর করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তার আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া প্রয়োজন হবে। এ লক্ষ্যে কোম্পানিটি আগামী ২৯ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা আহ্বান করেছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

উল্লেখ, এর আগেও ড্যাফোডিল ফ্যামিলি কনসার্নের কাছ থেকে নেওয়া ঋণকে শেয়ারে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানিটি। গত বছরের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় অভিহিত মূল্য ১০ টাকা দরে ৪ কোটি ৬৭ লাখ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এ বিষয়ে কোম্পানির শেয়ারহোল্ডাররা সম্মতি দিলেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানির প্রস্তাব নাকচ করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com