সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন

  • Update Time : Tuesday, October 27, 2026

ঢাকার সাভারে ১১৬তম উপশাখা চালু করেছে যমুনা ব্যাংক পিএলসি।

‘নামা বাজার উপশাখা’ নামে নতুন এ সেবা কেন্দ্র চালুর ফলে এলাকার গ্রাহকেরা আরও সহজে ব্যাংকিং সেবা নিতে পারবেন বলে আশা করছে ব্যাংকটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উপশাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, যুগোপযোগী ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে নতুন এ উপশাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে সাভারের নামা বাজার ও আশপাশের এলাকার মানুষের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com