বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন ২ এআই গেমিং ল্যাপটপ

  • Update Time : Saturday, October 24, 2026

বাংলাদেশের বাজারে লেনোভো এলওকিউ সিরিজের নতুন দুটি গেমিং ল্যাপটপ এনেছে আইটি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। গেমিং, ভিডিও সম্পাদনা, কনটেন্ট তৈরি ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের কথা মাথায় রেখে আনা মডেল দুটি হলো লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ সিরিজের ৮৩জেই০১এইচএক্সএলকে ও ৮৩জেই০১এইচডব্লিউএলকে। ল্যাপটপ দুটিতে রয়েছে ১৪তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর।মানচিত্র দেখুন

শনিবার (২৪ অক্টোবর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দুটি মডেলেই ২০ কোর ও ২৮ থ্রেডের প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ বুস্ট ক্লক গতি ৫ দশমিক ৫ গিগাহার্টজ। এর সঙ্গে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি। এসব সুবিধা একসঙ্গে গেম খেলা, ভিডিও সম্পাদনা ও একাধিক কাজ পরিচালনায় সহায়তা করবে।

ল্যাপটপ দুটিতে রয়েছে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ নিটস উজ্জ্বলতা, অ্যান্টি-গ্লেয়ার প্রযুক্তি ও শতভাগ এসআরজিবি কালার গ্যামুট রয়েছে। দ্রুতগতির গেমিংয়ের পাশাপাশি ছবি ও ভিডিওর রং স্পষ্টভাবে দেখার সুবিধা দেবে ডিসপ্লেটি।

ব্যবহারকারীর সুবিধার জন্য আরও রয়েছে ২৪-জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহিমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ই-শাটার সুবিধাসহ ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম।

গ্রাফিক্স কার্ড ও দামে পার্থক্য

ল্যাপটপ দুটির মূল পার্থক্য গ্রাফিক্স প্রসেসিং সক্ষমতায়। উচ্চতর গ্রাফিক্স ক্ষমতার মডেলটিতে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ। এর এআই প্রসেসিং সক্ষমতা সর্বোচ্চ ৫৭২ এআই টপস এবং বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।

অন্য মডেলটিতে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর এআই প্রসেসিং সক্ষমতা সর্বোচ্চ ৪৪০ এআই টপস এবং বাজারমূল্য ২ লাখ ১৭ হাজার টাকা।

ফলে গ্রাফিক্সের চাহিদা, গেমিংয়ের ধরন ও বাজেট বিবেচনায় ব্যবহারকারীরা নিজেদের উপযোগী মডেল বেছে নিতে পারবেন।

কানেক্টিভিটি ও আপগ্রেড সুবিধা

পারফরম্যান্সের পাশাপাশি ল্যাপটপ দুটিতে রয়েছে লেনোভো এলএ১ এআই চিপ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি ও আরজে৪৫ ল্যান পোর্ট। এতে রয়েছে ৬০ ওয়াট-ঘণ্টার ব্যাটারি, ফার্মওয়্যার টিপিএম ২.০ নিরাপত্তা সুবিধা এবং লুনা গ্রে রঙের নকশা।

র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি অতিরিক্ত এম.২ এসএসডি স্লট থাকায় প্রয়োজনে স্টোরেজ সম্প্রসারণের সুযোগ রয়েছে।

গেমার, স্ট্রিমার, কনটেন্ট নির্মাতা এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের প্রয়োজন রয়েছে—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে ল্যাপটপ দুটি বাজারে আনা হয়েছে।

পণ্য দুটির সঙ্গে রয়েছে ল্যাপটপের জন্য দুই বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং পাওয়ার অ্যাডাপ্টারের জন্য এক বছরের ওয়ারেন্টি। মূল্য ও বিস্তারিত তথ্য জানতে এবং আসল লেনোভো পণ্য কিনতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ শাখা ও অনুমোদিত বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com