নিরাপদ ডিজিটাল ব্যাংকিং নিশ্চিতে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬’ উদ্বোধন করল মধুমতি ব্যাংক

  • Update Time : Monday, October 19, 2026

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিরাপদ ডিজিটাল ব্যাংকিং নিশ্চিতকরণে ‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস ২০২৬’-এর উদ্বোধন করেছে মধুমতি ব্যাংক পিএলসি।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খানের উপস্থিতিতে মাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, ইভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন আর. এম. শরিফুল ইসলাম, ইভিপি ও হেড অব অপারেশনস ডিভিশন শেখ মোহাম্মদ শোয়েব, ভিপি ও চিফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অফিসার মোহাম্মদ নাজমুস সাকিব, ভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মনসুর আলম মোল্লা, ভিপি ও কোম্পানি সেক্রেটারি মোঃ রেজাউল করিম, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স এস. এম. আরিফুর রহমান, এফএভিপি ও হেড অব আইটি সিকিউরিটি মোঃ ইসমাইল চৌধুরী এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সাইবার ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, কর্মকর্তাদের সচেতনতা এবং গ্রাহকের তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ডিজিটাল ব্যাংকিং সেবায় পূর্ণ গোপনীয়তা, সততা, ন্যায়পরায়ণতা ও সহজলভ্যতা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও আলোচনায় উদীয়মান সাইবার হুমকি মোকাবিলায় সম্মিলিত দায়িত্ব, আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সার্বক্ষণিক সতর্কতার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।মধুমতি ব্যাংক পিএলসি গ্রাহকদের নিরাপদ ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com