শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

আইএফআইসি ব্যাংক ও রানার মটরসের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্টবিষয়ক চুক্তি

  • Update Time : Tuesday, October 6, 2026

আইএফআইসি ব্যাংক পিএলসি ও রানার মটরস পিএলসির মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং রানার মটরস এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইএফআইসি ব্যাংক এর ডিএমডি এন্ড চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল এবং রানার মটরস এর হেড অব আইটি আহমেদ হুসাইন, সিনিয়র ম্যানেজার, একাউন্ট এন্ড ফাইন্যান্স মোঃ জিয়াউর রহমানসহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় রানার মটরস পিএলসি দেশব্যাপী ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য আইএফআইসি ব্যাংকের সমন্বিত, এপিআই-ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন ব্যবহার করবে এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের পেমেন্ট কার্যক্রম পরিচালনায় আইএফআইসি ব্যাংকের পেমেন্ট সল্যুশনও ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com