পুবালী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা ও সেবা দিতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ইউনাইটেড হেলথকেয়ারের সব চিকিৎসক ও কর্মী পুবালী ব্যাংক থেকে বিনামূল্যে ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা আবু রায়হান আল বেরুনী, সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার শুভ এবং করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান তারেক সামী রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া পুবালী ব্যাংকের গুলশান করপোরেট শাখার মহাব্যবস্থাপক ও প্রধান সুকান্ত চন্দ্র বণিক, কার্ড ব্যবসা বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক এন. এম. ফিরোজ কামাল, গুলশান করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক ও অ্যাডভান্স ইনচার্জ মো. আবু নাসার, কার্ড বিক্রয় বিভাগের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোসাব্বির হোসেন তালুকদার এবং কার্ড বিপণন বিভাগের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুল্লাহ খানসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, পুবালী ব্যাংকের সব কার্ডধারী ইউনাইটেড হেলথকেয়ারে প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার এবং গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সুবিধা ও সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।