শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • Update Time : Tuesday, September 15, 2026

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। এ সময় প্রধান সূচক ডিএসএক্স, শরিয়াহভিত্তিক ডিএসইএস এবং ডিএস-৩০—তিন সূচকই ঊর্ধ্বমুখী রয়েছে।

ডিএসইর সর্বশেষ বাজার পরিসংখ্যান অনুযায়ী, প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৪৩৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে, ডিএসইএস সূচক ১১ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ০৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮৮ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ২৮ পয়েন্ট বা ০ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২ হাজার ৭৬ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে মোট ৩৯ হাজার ৭৬৫টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৪ কোটি ৪১ লাখ ৯ হাজার ৩৩১টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার টাকা।

বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৩১টির শেয়ারদর বেড়েছে, ৮টির কমেছে এবং ৪৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

ফলে দিনের প্রথমার্ধের লেনদেনে বাজারে ক্রেতাদের দাপট স্পষ্ট রয়েছে এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com