শিরোনাম
মিউচুয়াল ফান্ডের প্রসারে লাইসেন্সধারী এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত লিন্ডেবিডির বোর্ড সভা ১৫ অক্টোবর বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম টানা দুই প্রান্তিকে কমলো নতুন বিদেশি বিনিয়োগ, চাপে ব্যাংক খাত শাহ্জালাল ইসলামী ব্যাংক এবং তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দরপতনের শীর্ষে মিউচুয়াল ফান্ড বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মারুবেনি করপোরেশনকে প্রধানমন্ত্রীর আহ্বান নাভানা ফার্মার বোর্ড সভা ১৫ অক্টোব

ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন

  • Update Time : Monday, August 3, 2026

ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড Euromoney Awards for Excellence 2026-এ “Best Securities Services in Bangladesh” পুরস্কার অর্জন করেছে। বাংলাদেশের পুঁজিবাজারে ভালো সেবা, দক্ষতা এবং গ্রাহকদের আস্থার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটি এই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে।

২০২৫ সালে UCB Stock Brokerage Limited, Euromoney Awards for Excellence থেকে “Best Securities House – Bangladesh 2025” এবং “Best Bank for Research – Bangladesh 2025” পুরস্কার অর্জন করে।

পরপর দুই বছরে Euromoney-এর তিনটি পুরস্কার পাওয়া ইউসিবি স্টক ব্রোকারেজের জন্য একটি বড় অর্জন। এটি প্রতিষ্ঠানটির সেবার মান, গবেষণার দক্ষতা এবং গ্রাহকদের প্রতি দায়িত্বশীলতার স্বীকৃতি।

নতুন এই অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসির চেয়ারম্যান শরীফ জহির, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামদুদুর রশীদ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহমাত পাশা।

এ ছাড়া ইউসিবি ও ইউসিবি স্টক ব্রোকারেজের বিভিন্ন বিভাগের প্রধান এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com