শিরোনাম
১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি আজকের স্বর্ণের দাম: ৪ আগস্ট ২০২৬ বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: “এক দেশ, এক QR—লেনদেনে BANGLA QR” পূবালী ব্যাংক এবং মোজারু এডুকেশন টেকনোলজিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি উদযাপন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সুবিধা কী, কিনবেন যেভাবে গ্যাস-কাঁচামাল সংকটে সার উৎপাদনে বড় ধাক্কা, আমনে সরবরাহ নিয়ে শঙ্কা অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থান ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সংসদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন

কাতার ইরানের চেয়েও বেশি বিপজ্জনক: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

  • Update Time : Sunday, August 2, 2026

পুনরায় ক্ষমতায় আসলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু  রাষ্ট্র’ ঘোষণা করবেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।  তার দাবি, বর্তমানে কাতার ইসরাইলের জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তার মতে, এখন পর্যন্ত কাতারকে এখনো এমন ঘোষণা না করা ‘অমার্জনীয় ভুল’।

তিনি বলেন, ‘ইরান তো প্রকাশ্যেই বলে যে তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা চালানো ‘‘নুখবা সন্ত্রাসীদে’’র অর্থায়ন করেছে। এ ছাড়া কাতার থেকে পরিচালিত আল জাজিরা এমন একটি গণমাধ্যম, যা আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালায়।’

বেনেট আরও অভিযোগ করেন, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে।

তার দাবি, কাতারের প্রভাব ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা—প্রধানমন্ত্রীর কার্যালয়—পর্যন্ত পৌঁছে গেছে।

তিনি বলেন, ‘কাতার আমাদের বিরুদ্ধে কাজ করছে এবং ভেতর থেকে আমাদের দুর্বল করে দিচ্ছে। ’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com