শিরোনাম
মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বিএসইসির মতবিনিময় সভা ওয়ালটনের ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফার শুরু কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ বন্দর চার্জ মওকুফসহ ৯ দফা দাবি পোশাক ও শিল্প খাতের নেতাদের এলডিসি উত্তরণে এফটিএ ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান ডিসিসিআইয়ের আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ফারইস্ট নিটিংয়ের অস্বাভাবিক দরবৃদ্ধিতে ডিএসইর সতর্কতা ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

সূচকে পতনের দিনে লেনদেন আরো কমলো

  • Update Time : Wednesday, July 8, 2026

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি প্রধান মূল্যসূচকগুলো কমেছে। একইসঙ্গে গত কয়েকদিনের তুলনায় এক্সচেঞ্জটির লেনদেন আরো কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে লেনদেনের শুরুতে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছিল। এত সূচকও কিছু সময় ঊর্ধ্বমুখী দেখা যায়। তবে বেলা সাড়ে ১১টা থেকে একে একে অনেকগুলো প্রতিষ্ঠান দাম কমার তালিকায় নাম লেখায়। ফলে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। দিনের শেষ পর্যন্ত এই দাম কমার প্রবণতা অব্যাহত থাকে।

দিনশেষে ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির দাম বাড়ার বিপরীতে ১৯২টির দাম কমেছে। আর ৫৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাস কমার তালিকা বড় হওয়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১৬৯ পয়েন্টে নেমে এসেছে। তবে শরিয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৭ পয়েন্টে পৌঁছেছে।

ঢাকার এই শেয়ারবাজারে আজ ১ হাজার ১৫৬ কোটি ১১ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেন ২৩১ কোটি ৯২ লাখ টাকা কমেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, ১০৩টির দাম কমেছে এবং ৩৯টির দাম অপরিবর্তিত ছিল।

এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৫ হাজার ৪৭২ পয়েন্টে নেমে এসেছে। এক্সচেঞ্জটিতে মোট ২৬ কোটি ৮৯ লাখ টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৩০ কোটি ৭৯ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com