সাউথইস্ট ব্যাংক পিএলসির ট্রেনিং ইনস্টিটিউটে ‘সাউথইস্ট ব্যাংকে গ্রাহক সেবা শক্তিশালীকরণের মাধ্যমে ব্যাংকের নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন’ শীর্ষক এক বিশেষ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পি এল সি. এই বিশেষ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সাউথইস্ট ব্যাংক পি এল সি. এর চেয়ারম্যান এম. এ. কাশেম তাঁর মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন যেখানে তিনি সর্বাধিক সংখ্যক নারীকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য আরও বেশি নারী-কেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদান ও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন যেন তারা সমাজের স্বাবলম্বী সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।
কর্মশালায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন ও এশিয়া ইন্সুরেন্স পিএলসি-র মনোনীত প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং সম্মানিত উদ্যোক্তা শেয়ারহোল্ডার সুলতানা কাশেমÑব্যাংকের গ্রাহক সেবা শক্তিশালীকরণের জন্য তাদের মুল্যবান মতামত ও কৌশলগত পরামর্শ প্রদান করেন।
অতঃপর সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের নারী উদ্যোক্তা ক্ষমতায়ন নীতি সম্পর্কে তার প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার ই আজম- অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান সায়মা বানু সম্মানিত পরিচালনা পর্ষদকে উষ্ণ স্বাগত জানান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আবিদুর রহমান চৌধুরী আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্ত হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি. উন্নত গ্রাহক সেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার মোট ৭০ (সত্তর) জন নির্বাহী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।