পিএইচডি ডিগ্রি অর্জন করলেন নোবিপ্রবি শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম

  • Update Time : Friday, June 12, 2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম (স্বাধীন) ব্রুনাইতে অবস্থিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় Universiti Brunei Darussalam (UBD)-এর AACSB-accredited বিজনেস স্কুল UBD School of Business and Economics (UBDSBE) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল Human–AI Interaction, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার বাণিজ্যিক প্রয়োগ, সম্ভবনা ও ব্যবহারকারীর আচরণগত প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।

ফুল-ফান্ডেড স্কলারশিপের অধীনে সম্পন্ন এই গবেষণাকালীন সময়ে তিনি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। এর মধ্যে রয়েছে—UBDSBE আয়োজিত “PhD Colloquium 2026”-এ প্রথম স্থান অর্জন, “4th International Conference on Business, Economics and Finance (ICBEF 2023)” এ Best Paper Award, ম্সিটি ইউনিভার্সিটি, ম্যাকাও-তে অনুষ্ঠিত “9th World Business Ethics Forum (2025)” এ Best Extended Abstract Award এবং UBDSBE PhD Colloquium 2025 Award। তার সম্পাদিত বই “Technology Transfer and Strategic Applications for Commercial Human-AI Interaction“ আন্তর্জাতিকভাবে সাড়া যুগিয়েছে। একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি নোবিপ্রবিতে সহকারী প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নোবিপ্রবি শিক্ষক সমিতির ২০২২ সেশনে সদস্য এবং ২০২৩ সেশনে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। গবেষণা, প্রশাসনিক দায়িত্ব এবং আন্তর্জাতিক অর্জনের এই সমন্বয় তাঁকে উদীয়মান গবেষকদের মধ্যে একটি উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com