শিরোনাম
দেড় মাস পর ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক বীমা শিল্পে ‘অদম্য নিষ্ঠাবান’ এস এম নুরুজ্জামানের জন্মদিন ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২৩ এপ্রিল পর্যন্ত এপ্রিলের দুই সপ্তাহে এল ১৯৬০৫ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমল জ্বালানি তেলের দাম ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ওয়ালটনের ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কাওরান বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

‘যেখানে সুবিধা সেখানে সংবিধান মানবেন, অন্য সময় মানবেন না— এটা প্রতারণা’

  • Update Time : Sunday, April 5, 2026

জুলাই সনদ ও সংস্কার পরিষদের ওপর আনীত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধানের কার্যকারিতা এবং বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে আজ সংবিধানের সমালোচনা করছেন, তারা আসলে স্ব-বিরোধিতায় ভুগছেন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় জুলাই সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে বলেছে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলা যাবে না? এটা এমন বিষয় নয় যে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারব না। তিনি এদেশের রাষ্ট্রপতি। আপনারা (বিরোধী দল) তো তার কাছেই একসময় উপদেষ্টা হিসেবে বা অন্যান্য পদে শপথ নিয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিল অনুযায়ী প্রত্যেক সদস্য যথাযথভাবে শপথ গ্রহণ করেছেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে শপথ নেওয়ার প্রক্রিয়াটিও সম্পূর্ণ সাংবিধানিক ছিল বলে জানান তিনি।

সংসদ অধিবেশন আহ্বান এবং রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনুচ্ছেদ ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিয়েছেন এবং স্থান নির্ধারণ করেছেন। বর্তমানে রাষ্ট্রপতি ভাষণের ওপর যে আলোচনা চলছে, সেটিও সংবিধান মেনেই হচ্ছে।

সালাউদ্দিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, সবকিছুতেই আমরা সংবিধান মানছি। কিন্তু এখন শুনছি সংবিধান নাকি ভালো না! যেখানে যেখানে সুবিধা সেখানে সেখানে সংবিধান মানবেন, আর অন্য সময় মানবেন না— এটা জনগণের সঙ্গে প্রতারণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com