শিরোনাম

চট্টগ্রামে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

  • Update Time : Tuesday, March 31, 2026

চট্টগ্রামে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির দুই লাখ টাকা ও একটি মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ মার্চ) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের কর্মকর্তারা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. জাবের (৪১), মনিরুল ইসলাম (৫২) ও মোহাম্মদ সালাম (৩১)। তাদের বাড়ি বান্দরবান, যশোর ও কক্সবাজার জেলায়।

ডিবি বলছে, গোপন খবরের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন রাজুর নেতৃত্বে একটি দল কোতোয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ দুই লাখ টাকা এবং একটি কালো রঙের টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, গ্রেফতার মনিরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও যশোরের বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com