শিরোনাম

ইরান যুদ্ধ : যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা স্পেনের

  • Update Time : Tuesday, March 31, 2026

ইরানে চলমান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সামরিক-বেসামরিক উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছে স্পেন। গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য।

স্পেনের মোরোন ও রোতা শহরে যুক্তরাষ্ট্রের দু’টি সেনাঘাঁটি আছে। সোমবারের বিবৃতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান যুদ্ধে স্পেনীয় ২ সেনাঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনারা অংশ নেবেন কি-না— তা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত; তবে যদি এই সেনারা অংশ নেন— তাহলে স্পেনের আকাশসীমা ব্যবহার করে তারা সেনা অভিযান পরিচালনা করতে পারবেন না।

“ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কার্যক্রমে আমরা মোরোন এবং রোতা’র সামরিক ঘাঁটিগুলোকে স্পেনের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবো না”, বিবৃতিতে বলেছেন মার্গারিটা রোবেলস।

পৃথক এক বিবৃতিতে সরকারের এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালাবার্স। তিনি বলেছেন, “আমরা এমন কোনো কিছুর অনুমতি দিতে পারি না, যা যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।”

স্পেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, “ইরানে অপারেশন এপিক ফিউরি পরিচালনা করছে যুক্তরাষ্ট্র এবং ইতোমধ্যে এই সামরিক অভিযানের লক্ষ্য অনেকাংশে অর্জিত হয়েছে। অভিযানের এ পর্যায়ে স্পেন কিংবা অন্য কারোর সহযোগিতার প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই।”

প্রসঙ্গত, গত ২৮ তারিখ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরুর পর থেকে যেসব দেশ প্রকাশ্যে স্পষ্টভাবে এ যুদ্ধের বিরোধিতা করছে, সেসবের মধ্যে সবচেয়ে সোচ্চার স্পেন। চলতি মার্চ মাসের শুরুর দিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, মোরোন এবং রোতায় সামরিক ঘাঁটি স্থাপনে স্পেনীয় সরকারের অনুমতি নেয়নি যুক্তরাষ্ট্র।

গত মাসে এক বক্তব্যে তিনি বলেছিলেন, “ইরানের যুদ্ধে অংশ নিতে কোনো সামরিক ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা যদি মোরোন কিংবা রোতা নিয়ে থাকে, তাহলে অবশ্যই তা বাতিল করতে হবে। এমন কি, এ দুই ঘাঁটি থেকে রি-ফুয়েলিং বিমানও উড্ডয়নের জন্য অনুমোদনপ্রাপ্ত নয়।”

“আমরা একটি সার্বভৌম দেশ এবং এই অবৈধ যুদ্ধের অংশ হওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই”, বলেছিলেন প্রধানমন্ত্রী সানচেজ।

সূত্র : এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com