শিরোনাম
সূচকের পতনে লেনদেন ৬৬৩ কোটি টাকা বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৬ ডলার ১০ সেন্ট দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন স্বপ্ন’র সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে: সাব্বির হাসান নাসির ডিজিএফআই,র সাবেক পরিচালক আফজাল নাছেরকে মিরপুর থেকে গ্রেপ্তার ২০০ কোটির জন্য হাজার কোটি টাকার কারখানা বন্ধ: বিটিএমএ সভাপতি জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা আমদানি ব্যয়ের চাপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩৪ বিলিয়নের নিচে

২০০ কোটির জন্য হাজার কোটি টাকার কারখানা বন্ধ: বিটিএমএ সভাপতি

  • Update Time : Monday, March 30, 2026

মাত্র ২০০ কোটি টাকার জন্য হাজার কোটি টাকার কারখানা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে বন্ধ কারখানা চালু করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গত ৪ মার্চ (বুধবার) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন ভাবনা : নবনির্বাচিত সরকারের স্বল্প ও মধ্যমেয়াদি অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে শওকত আজিজ রাসেল বলেন, ‘এ সরকার নতুন ইন্ডাস্ট্রি নতুন কর্মসংস্থান দেখবে না আমি আপনাদের সবাইকে বলে রাখলাম।

৩৫০টি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, ৫০-এর অধিক টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। এই টেক্সটাইলগুলো একেকটা হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু বন্ধ হয়ে গেছে মাত্র ২০০ কোটি টাকার জন্য।’
কারখানাগুলো আবার সচল করতে পুনঃঅর্থায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শুধু ঋণ পুনঃতফসিল (রিশিডিউল) করলেই সমস্যার সমাধান হবে না। আমরা সবসময় রিশিডিউলকে একটা ইজি ওয়ে ফরওয়ার্ড মনে করি।

ব্যাংক তার বুক ক্লিয়ার করার জন্য রিশিডিউল করে দিচ্ছে, কিন্তু প্রবলেম সলভ করছে না। ছয় মাস, দুই মাস এ রকম করছে। রিশিডিউলের পাশাপাশি আপনাকে রিফাইন্যান্সও করতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com