সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৯ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৫ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৪ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৬ টির, দাম কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টি কোম্পানির শেয়ারদর।