শিরোনাম
সূচকের পতনে লেনদেন ৬৬৩ কোটি টাকা বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৬ ডলার ১০ সেন্ট দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আশাবাদ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন স্বপ্ন’র সিস্টেম সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে: সাব্বির হাসান নাসির ডিজিএফআই,র সাবেক পরিচালক আফজাল নাছেরকে মিরপুর থেকে গ্রেপ্তার ২০০ কোটির জন্য হাজার কোটি টাকার কারখানা বন্ধ: বিটিএমএ সভাপতি জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টায় ৩৮৬ অভিযান, ২১৪ মামলা আমদানি ব্যয়ের চাপে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩৪ বিলিয়নের নিচে

ডিজিএফআই,র সাবেক পরিচালক আফজাল নাছেরকে মিরপুর থেকে গ্রেপ্তার

  • Update Time : Monday, March 30, 2026

এক-এগারো সরকারের আরেক কুশীলব প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির একটি দায়িত্বশীল সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

সূত্র জানিয়েছে, আফজাল নাছেরকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করা না হলেও, খুব দ্রুতই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

সূত্র আরও বলছে, আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, সেনাসমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিক নেতাদের ওপর অমানবিক নির্যাতনের নেপথ্যে তিনি অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতনের সময় তিনি সশরীরে উপস্থিত ছিলেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।

এর আগে এক-এগারো সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পেশাগত জীবনে আফজাল নাছের ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার সেনবাগে। এক-এগারো পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৫ নভেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর অবশেষে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়লেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com