শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

  • Update Time : Wednesday, March 25, 2026

লক্ষ্মীপুরে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ঈদ পুনর্মিলনী ও মৃত্যুদাবি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) লক্ষ্মীপুর সেলস অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন-
আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা আমাদের কথা রাখতে পেরেছি।

জেনিথ ইসলামী লাইফ সবসময়ই বিশ্বাস করে যে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই বীমার প্রকৃত উদ্দেশ্য।
মাত্র ৩ কর্মদিবসের মধ্যে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করতে পারা আমাদের টিমের নিরলস পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। আমরা চাই জেনিথ হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। লক্ষ্মীপুরের এই উন্নয়ন কর্মকর্তাদের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা স্বচ্ছতা ও সততার মাধ্যমে বীমা সেবাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করুক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর বিএনপি’র সভাপতি জনাব রেজাউল করিম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) জনাব মোঃ শাহাদাত হোসেন, ইভিপি জনাব নুরুল ইসলাম এবং সেলস ম্যানেজার জনাব আবুল মোবারক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিস্ট্যান্ট ম্যানেজার শাহাদাত হোসেন নাকিব।

প্রায় শতাধিক কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সভা অনুষ্ঠিত হয়।

মাত্র ২,০০০ টাকা প্রিমিয়াম জমা প্রদানকারী গ্রাহক দিদার হোসেন (১৯)-এর মৃত্যু দাবীর ৮৩ হাজার ৪৫৬ টাকার চেক তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা যা গ্রাহকসেবার প্রতি জেনিথ ইসলামী লাইফের দায়বদ্ধতা ও আস্থার প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com