শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

মার্কেন্টাইল ব্যাংকে টেকসই ও সবুজ অর্থায়নবিষয়ক প্রশিক্ষণ

  • Update Time : Monday, March 16, 2026

কর্মকর্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রতি “টেকসই ও সবুজ অর্থায়ন” বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

রবিবার (১৫ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা শাহ মো. সোহেল খুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেড অব ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এস. এম. সেলিম উদ্দিন।

প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন মো. কামরুল হাসান ও মো. আবু রায়হান, যুগ্ম পরিচালক, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং বাদরুদ্দোজা চৌধুরী, কনসালট্যান্ট, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের মোট ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com