পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ যন্ত্রপাতি এবং ছাদের সৌর বিদ্যুৎ কেন্দ্র ক্রয় ও আমদানির সিদ্ধান্ত নিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির জন্য সিঙ্গেল কার্টুন তৈরীর লক্ষ্যে ১৮ কোটি ৬৭ লাখ টাকা দিয়ে ১০ সেট কার্টুন উৎপাদনের যন্ত্রপাতি ক্রয় করা হবে। এছাড়া রুফটপ সোলার পাওয়ার প্লান্টের জন্য ৪ কোটি ১৫ লাখ টাকা দিয়ে নতুন ৩ সেট ফটোভলটিক ডিসি জেনারেল মেশিনারিজ ক্রয় করা হবে।