শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

৩ সেট ব্রান্ড-নিউ যন্ত্রপাতি আমদানি করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

  • Update Time : Sunday, March 8, 2026

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তিন সেট ব্রান্ড নিউ যন্ত্রপাতি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার,৭ মার্চ কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় যন্ত্রপাতি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি দুই সেট ব্রান্ড নিউ ক্যাপিটাল মেশিনারি আমদানি করবে কার্টুন প্রডাকশন প্লান্ট তৈরী করার জন্য। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২ সেট যন্ত্রপাতির মাধ্যমে বছরে ৩১৫.৩৬ মিলিয়ন পিস কার্টুন উৎপাদন করতে পারবে। (প্রতি সেট যন্ত্রপাতির মাধ্যমে ১৫৭.৬৮ মিলিয়ন) পিস কার্টুন উৎপাদন করা যাবে।

কোম্পানিটি চীনা প্রতিষ্ঠান চাংজু রূপালী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড থেকে যন্ত্রপাতি আমদানি করবে। কোম্পানিটির যন্ত্রপাতি আমদানি করতে মোট ৫ লাখ ইউএস ডলার খরচ হবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আরও জানায়, তাদের নারায়ণগঞ্জ কুতুবপুর কারখানা প্রাঙ্গনে যন্ত্রপাতি স্থাপন করতে ৬ কোটি ১৩ লাখ, ৫০ হাজার টাকা ব্যয় হবে।

কোম্পানিটি ফুড ইন্ডাস্ট্রিজের জন্য এক সেট ব্রান্ড নিউ মেশিনারিজ (এগ ওয়াশিং অ্যান্ড ব্রেকিং মেশিন) কিনবে। মেশিনটির বছরে উৎপাদন ক্ষমতা ১৭৫.২০ মিলিয়ন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ হংকং টেক ইয়ান ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড থেকে এই যন্ত্রপাতি কিনবে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জানায়, কোম্পানিটি ৪৬ হাজার ইউএস ডলার ব্যয়ে এই যন্ত্রপাতি আমদানি করবে। এই যন্ত্রপাতি স্থাপন করতে কোম্পানিটির ৫৬ লাখ ৪৪ হাজার ২০০ টাকা ব্যয় হবে। কোম্পানিটির নারায়ণগঞ্জের কাঁচপুরে লোলাটি কারখানায় এই যন্ত্রপাতি স্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com