শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

হজ সেবা উন্নয়নে ইউসিবির উদ্যোগে এজেন্সি সম্মেলন

  • Update Time : Thursday, March 5, 2026

হজ সেবা আরও উন্নত ও নির্বিঘ্ন করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মঙ্গলবার চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে হজ এজেন্সি সম্মেলন আয়োজন করে।

সম্মেলনের মূল লক্ষ্য ছিল হজ এজেন্সিগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করা এবং হজযাত্রীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস।

বিশেষ অতিথি ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ শরিয়ত উল্ল্যাহ শহিদ এবং সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক।

এছাড়া ইউসিবির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের প্রধান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের স্বনামধন্য হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আবুল আলম ফেরদৌস বলেন, পবিত্র হজ অত্যন্ত সংবেদনশীল একটি ইবাদত; তাই হজযাত্রীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা নিশ্চিত করতে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, দেশব্যাপী ৪২৩টি শাখা-উপশাখা ও ৬০২টির বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে গত চার বছর ধরে ব্যাংক সফলভাবে হজ সেবা প্রদান করছে এবং বর্তমানে হজ কার্যক্রমে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাংক হিসেবে অবস্থান করছে। ২০২৬ সালে ৬১টি এজেন্সি থেকে ১০৭টিতে বৃদ্ধি পেয়েছে এবং ২০২৭ সালে ২০০টির বেশি এজেন্সিকে সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

সম্মেলনে হজ কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন উদ্যোগ তুলে ধরা হয়। দ্রুত সেবা নিশ্চিত করতে ডেডিকেটেড টিম কাজ করবে। ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের হজ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি ফলপ্রসূ সংলাপে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com