শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শেহবাজ শরিফ

  • Update Time : Sunday, March 1, 2026

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ‘লঙ্ঘন’। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের নিয়মাবলি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান।

শেহবাজ শরিফ বলেন, এটি একটি প্রাচীন রীতি যে, কোনও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার আত্মার শান্তি কামনা করেন এবং দেশটির জনগণের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

পৃথকভাবে পাকিস্তানের প্রেসিডেন্ডের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বলেছেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির পাশে আছে এবং তাদের ব্যথায় সমব্যথী। তিনি বলেছেন, খামেনির মতো একজন উচ্চমাপের নেতা এবং অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের চলে যাওয়া পুরো মুসলিম বিশ্ব গভীরভাবে অনুভব করবে। প্রেসিডেন্ট নিহতদের আত্মার মাগফিরাত এবং ইরানের জনগণের জন্য দোয়া করেন।

সূত্র: এএফপি, ডন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com