শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

জাপানের মিতসুই কোম্পানির সঙ্গে এসিআই লজিস্টিকসের চুক্তি

  • Update Time : Friday, February 27, 2026

জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং লিমিটেড, বাংলাদেশের এসিআই লজিস্টিকস (স্বপ্ন)-এর সঙ্গে পার্টনার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমস্ত আইনগত অনুমোদন সাপেক্ষে মিতসুই-এর সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড বৈদেশিক মুদ্রায় নির্ধারিত রুপান্তরযোগ্য ঋণ সুবিধা এসিআই লজিস্টিকসকে প্রদান করবে।

এসি আই লজিস্টিকস, এসি আই লিমিটেডের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, যার অধীনে বাংলাদেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’ পরিচালিত হচ্ছে। বর্তমানে দেশে স্বপ্নের ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় এসিআই সেন্টারে।

এতে উপস্থিত ছিলেন, এসিআই পিএলসির চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা; ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা; এসিআই লজিস্টিকস লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির; মিৎসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কজুহাইডে নাকাজো এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকমর্তাবৃন্দ।

মিতসুই অ্যান্ড কোম্পানী জাপানের অন্যতম প্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠানের একটি । এই মাল্টিন্যাশনাল কোম্পানী সারা বিশ্বে ৬০টিরও বেশি দেশে বিনিয়োগের পাশাপাশি গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে এসেছে।

মিতসুই এশিয়া প্যাসিফিক এসি আই লজিস্টিকস এর সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য্যপূর্ণ পার্টনারশীপ তৈরী করেছে এবং মিতসুই এসি আই লজিস্টিকস এর ভবিষৎ স্ট্র্যাটেজিক ম্যানডেট অর্জন করতে এ প্রতিষ্ঠান সাহায্য করে যাবে।

বাংলাদেশের আধুনিক রিটেইলে স্বপ্নের নেতৃস্থানীয় ভূমিকা, বিগত সময়ে স্বপ্নের বিস্তার ও বিস্তৃতি, স্বপ্নের পরিচালন দক্ষতা, ক্রেতাসাধারণকে উন্নতর শপিং অভিজ্ঞতা ও সঠিক মানের পণ্য সরবরাহ স্বপ্নের দক্ষতাকে মিতসুই পর্যবেক্ষণ করে গভীর আস্থা প্রকাশ করেছে।

স্বপ্নের পরিচালনা শ্রেষ্ঠত্ব, গর্ভনেন্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও সাসটেইনেবিলিটিতে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সাথে নিবিড়ভাবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com