শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

১ দিনের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

  • Update Time : Tuesday, February 17, 2026

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বসুরহাট শাখার গ্রাহক মরহুমা রেশমা আক্তারের মৃত্যুদাবীর ৯৯,৪৫০/- টাকার চেক মাত্র ১ দিনের মধ্যে পরিশোধ করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

আজ কোম্পানির নোয়াখালীর বসুরহাট শাখায় মৃত্যুদাবীর চেকটি বীমা গ্রাহকের নমিনী মাসুম মিয়ার নিকট হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোঃ আরিফ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চিফ অপারেশন অফিসার মেঃ শাহাদাত হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মোঃ নুরুল ইসলাম, বসুরহাট শাখার ইনচার্জ ও সেলস্ ম্যানেজার আবুল মোবারক হৃদয় সহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি যে কোন দাবী পরিশোধে সবসময়ই এগিয়ে যার প্রমাণ আজ রেশমা আক্তারের একদিনে দাবী পরিশোধ।

এছাড়াও প্রধান অতিথি অধিক প্রিমিয়ামের মাধ্যমে কোম্পানিকে সেরা কোম্পানির কাতারে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

দাবী পরিশোধ ও সেলিব্রেশন প্রোগ্রামে প্রায় ২৫০ জন এর অধিক সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
উল্ল্যেখ্য যে, বীমা গ্রাহক রেশমা আক্তার মাত্র ২ হাজার টাকার ১ টি কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com