শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সাউথইস্ট ব্যাংক “জে.পি. মরগান অ্যাওয়ার্ড” অর্জন করেছে

  • Update Time : Tuesday, February 17, 2026

নিজস্ব প্রতিবেদক:

সাউথইস্ট ব্যাংক পিএলসি, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জে.পি. মরগান চেজ ব্যাংক, এন.এ.-এর “দ্য ২০২৫ ইউ.এস, ডলার ক্লিয়ারিং এলিট কোয়ালিটি রিকগনিশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অব বেস্ট-ইন-ক্লাস” পুরস্কার অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর চেয়ারম্যান এম. এ. কাশেম।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি,-এর চেয়ারম্যান এম. এ. কাশেম জে.পি. মরগান চেজ ব্যাংক এন.এ.-এর বাংলাদেশ প্রতিনিধি কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ট্রেজারি সার্ভিস, জনাব সাজ্জাদ আনামের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন।

এম টি ১০৩ লেনদেন প্রক্রিয়াকরণে ৯৯.৭১% স্ট্রেইট ধ্রু প্রসেসিং (এসটিপি) হার বজায় রেখে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-জে.পি. মরগানের কঠোর এসটিপি পারফরম্যান্স মানদণ্ড অতিক্রম করেছে। এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ জে.পি. মরগান সাউথইস্ট ব্যাংক পিএলসি, ‘কে উক্ত পুরস্কারে ভূষিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com