শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, February 1, 2026

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা,ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ শনিবার “ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬” যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষ, মতিঝিল-এ অনুষ্ঠিত হয়েছে।

পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান।

কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।

এছাড়া মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপকগণ, প্রধান শাখা, ঢাকা-এর উপমহাব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সংশ্লিষ্ট অঞ্চলের শাখাসমূহের ঘাটতি শনাক্ত করে সকল সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। সঠিক উদ্যোক্তা নির্বাচন করে গুণগত ঋণ বিতরণ এবং সকল সূচকে বর্তমান অবস্থান থেকে উত্তোরণের পরামর্শ প্রদান করেন।

ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে ঋণ আদায় হার বৃদ্ধি, ঋণ বিতরণ, ঋণ আদায় শতভাগ অর্জনের পাশাপাশি খেলাপি ঋণ আদায়, শ্রেণিকৃত ঋণ আদায় বৃদ্ধি, অবলোপনকৃত ঋণ হতে আদায়বৃদ্ধিসহ সকল সূচকে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকের চার্টার অনুযায়ী বেকার যুবদের ঋণ প্রদান, ঋণের খাত ডাইভার্সিটিকরণসহ প্রধান কার্যালয়ের সকল নির্দেশনা যথাযথ অনুসরণ ও পরিপালনের পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সঞ্চিতা, গ্রিণ ফিন্যান্স ও ডিজিটাল ঋণ কর্মসূচি ‘‘স্বপ্নচূড়া’’-সহ অন্যান্য কর্মসূচির লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চলতি অর্থবছরে অবশিষ্ট সময়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে সকল সূচকে ঘাটতি পূরণের পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য তিনটি অঞ্চলের ২৪টি শাখার ব্যবস্থাপক, মাঠকর্মী, আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়, ঢাকার উপমহাব্যবস্থাপক সভায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com