শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

বাসের চাপায় ইউসিবি ব্যাংকের কর্মচারীর মৃত্যু

  • Update Time : Tuesday, January 27, 2026

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাইদা ও ভিক্টর পরিবহনের বাসের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে। তিনি পরিবার নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষে বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তার পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিক্টর ও রাইদা পরিবহনের বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com