জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর বীমা গ্রাহক মরহুম মোঃ আনিছুল হক–এর মৃত্যু দাবীর ৯,৭০,৪০০/- (নয় লক্ষ সত্তর হাজার চারশত) টাকার চেক নমিনি ও মরহুমের স্ত্রী মিসেস শিখার নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোঃ আবদুল কাদের, সিনিয়র ডিএমডি, মোঃ শাহাদাত হোসেন, এসভিপি (অবলিখন ও দাবী) এবং ডিভিপি ও ডেপুটি কোম্পানি সচিব মোঃ নজরুল ইসলাম।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সবসময় গ্রাহকের প্রতি দায়বদ্ধতা ও আস্থার সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে।