শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : Saturday, January 24, 2026

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬” শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম, এবং সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।

ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, যথাক্রমে মিসেস জোসনা আরা কাশেম, মিসেস দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, মিস নুর নাহার তারিন, এবং মোঃ রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি)।

এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপশাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের ২০২৫ সালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতি প্রণয়ন এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মেলনটি ভবিষ্যতের লক্ষ্য অর্জনের আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় প্রকাশের মাধ্যমে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com