শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তাপস চন্দ্র পাল ও সোহেল খুরশীদ

  • Update Time : Monday, January 19, 2026

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি তাপস চন্দ্র পাল, পিএইচডি ও শাহ্ মোঃ সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে।

ইতঃপূর্বে তাঁরা এই ব্যাংকের এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে তাঁদের দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ‘বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রশিক্ষক ও প্রধান বক্তা হিসেবে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন এবং ব্যাংক ও অর্থনীতির নানা দিক নিয়ে জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি করেন। ড. তাপস বিভিন্ন সময় দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

শাহ্ মোঃ সোহেল খুরশীদ একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সমাদৃত। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। এর আগে ১৯৯১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংকেও চাকুরি করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে শাহ্ মোঃ সোহেল খুরশীদ দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ফ্রান্সে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি ব্যাংকিং বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com