শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

কর্মসংস্থান ব্যাংকের উদ্যোগে বগুড়া’য় শীতবস্ত্র বিতরণ

  • Update Time : Thursday, January 15, 2026

কর্মসংস্থান ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়া’র গাবতলী উপজেলায় সমাজের দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল এবং শীতার্তদের সহযোগীতায় সহমর্মীতাস্বরূপ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে শীতবস্ত্র বিতরণ করেছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা, বগুড়া’র উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ এফ এম ফাহমিদুর রহমান ও ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর আঞ্চলিক ব্যবস্থাপক (এজিএম) মো: আখলাক হোসেন তালুকদার। এসময় ব্যাংকের বগুড়া শাখা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের সাহায্যার্থে দেশের অধিক শীতপ্রবন এলাকায় শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচি পালন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com