ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬ এ অংশগ্রহণ করেছে রাষ্ট্রমালিকানাধীন দেশের সর্ববৃহৎ ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। গত ১০ জানুয়ারি (শনিবার) মেলা প্রাঙ্গণে অবস্থিত সোনালী ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) জনাব মো. শওকত আলী খান।
এ সময় তিনি স্টলের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং গ্রাহকদের জন্য প্রদত্ত সেবাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন। সোনালী ব্যাংকের কর্মকর্তারা তাঁকে চলমান ক্যাম্পেইন ও সেবাসংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।
মাসব্যাপী এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সোনালী ব্যাংকের স্টলে এ চালান জমা গ্রহণ, বুথ সার্ভিস, ই-ওয়ালেট সেবাসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক পণ্য ও সেবার ওপর বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
মেলায় আগত দর্শনার্থী ও গ্রাহকরা এসব সেবা সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারছেন এবং তাৎক্ষণিক সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন।
সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা–২০২৬ এ তাদের অংশগ্রহণ ব্যাংকিং সেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।