শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

সিএমজেএফের নতুন সভাপতি মনির, সাধারণ সম্পাদক রাসেল

  • Update Time : Saturday, January 3, 2026

পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন।

ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার আহসান হাবীব রাসেল সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মনির হোসেন ৪৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সংগঠনের বর্তমান সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া পেয়েছেন ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া আহসান হাবীব রাসেল পেয়েছেন ৪৮ ভোট। এ পদের অপর প্রার্থী জুনায়েদ শিশির পেয়েছেন ৩২ ভোট।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাবুল বর্মণ। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম নুরুজ্জামান তানিম।

সহ-সাধারণ সম্পাদক পদে মাহফুজ ইসলাম এবং দফতর সম্পাদক পদে ওবায়দুর রহমান।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন, সুশান্ত সিনহা, মোস্তাফিজুর রহমান এবং এস এম জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com