শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

বছরের শেষ দিনে এমবাপেকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল

  • Update Time : Wednesday, December 31, 2025

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে দুর্দান্ত ফর্মে কিলিয়ান এমবাপে। লা লিগার প্রথম ভাগের খেলা শেষে আসরের শীর্ষ গোলদাতা ফরাসি ফরোয়ার্ড। তাকে ছাড়াই নতুন বছরের প্রায় একমাস মাঠে লড়তে হবে রিয়াল মাদ্রিদকে। বছরের শেষ দিনে এমবাপেকে নিয়ে দুঃসংবাদ পেল তারা।

বাঁ পায়ের হাঁটুর চোট নিয়ে অন্তত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এমবাপে। ফরাসি ক্রীড়াবিষয়ক সংবাদপত্র লেকিপ জানিয়েছে এই খবর। বুধবার সকালে এমআরআই স্ক্যান করানোর পর তার লিগামেন্টে স্প্রেইন ধরা পড়েছে।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা মাঝেমধ্যে হাঁটুতে অস্বস্তিবোধের কথা জানান। যদিও এই সমস্যাকে গুরুত্ব দেননি খুব একটা। খেলে গেছেন। সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচে গোলও করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড। ওই গোলে এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ৫৯ গোল স্পর্শ করেন তিনি।

এই মৌসুমে লিগে ১৮ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন এমবাপে। চ্যাম্পিয়নস লিগেও গোল ৯টি। লিগে দলের সবগুলো ম্যাচ খেললেও ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ছিলেন না তিনি। বলাই যায়, রিয়ালের আক্রমণভাগ তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। নতুন করে তার ছিটকে যাওয়ার কারণে বড় ধাক্কা খেল মাদ্রিদ ক্লাব। বছর শেষে শীর্ষ দল বার্সার সঙ্গে তাদের ব্যবধান চার পয়েন্টের।

ধারণা করা হচ্ছে, এমবাপেকে ছাড়া রিয়াল দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগে খেলতে হবে রিয়ালকে। আগামী রবিবার বেতিসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা। তারপর সুপারকোপা খেলতে সৌদি আরবে উড়াল। দিবে। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। তিন দিন পর ১১ জানুয়ারি সম্ভাব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা কিংবা অ্যাথলেটিক ক্লাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com