শিরোনাম
অগ্রণী ব্যাংকে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন মাত্র ৩ কার্যদিবসের মধ্যে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর সাবেক সচিব ইউনুসুর রহমান যমুনা অয়েলের নতুন চেয়ারম্যান ওয়ালটন পণ্য কিনে উপহার পেলেন আরও ২৭ ক্রেতা মঙ্গলবার থেকে পুঁজিবাজারে টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু ই-রিটার্ন দাখিল করেছেন প্রায় ৪১ লাখ করদাতা: এনবিআর ঈদের ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক, লেনদেন চলবে কত ঘণ্টা? থ্যালাসেমিয়া রোগের চিকিৎসায় ১০ লাখ টাকা দিল শাহজালাল ইসলামী ব্যাংক আর্থিক খাতের উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়ায় ওয়ালটন হাই-টেককে অনাপত্তিপত্র দিয়েছে বিএসইসি

নির্বাচনে বাড়তি খরচের প্রস্তাব এখনো আসেনি: অর্থ উপদেষ্টা

  • Update Time : Monday, December 15, 2025
অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে। আর নির্বাচন কমিশন মনে হয় আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ খুব ভালোভাবেই করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ আছে কি না, এটা ছিল অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন।

সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন মনে হয় প্রস্তুতিমূলক কাজ খুব ভালোভাবেই করেছে। তারা সময়মতো ভোটার তালিকা সংশোধন করেছে ও নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। এখন দরকার বাস্তবায়ন করার। রাজনৈতিক দলগুলো বলছে যে তারা নির্বাচন করবে। তফসিলের ব্যাপারে সবাই একবাক্যে বলেছে যে তা ঠিক আছে।

একসঙ্গে গণভোট হওয়ার জন্য ২০ শতাংশ খরচ বাড়তে পারে বলে আলোচনা হচ্ছে—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। প্রস্তাব পাঠাতে নির্বাচন কমিশনকে বেঁধে-ধরে বলা হবে না। তবে এখন পর্যন্ত কোনো চাহিদাপত্র আসেনি। যখন আসবে, তখন বোঝা যাবে এবং দ্রুতই প্রক্রিয়া করা হবে।

অর্থ উপদেষ্টা জানান, সৌদি আরব থেকে ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় কমিটিতে। এ সার আনতে ব্যয় হবে ৪০৬ কোটি ১৮ লাখ টাকা।

এ ছাড়া নওগাঁ ও বগুড়া জেলায় একটি করে সারের গুদাম নির্মাণের পূর্ত কাজের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নওগাঁ জেলায় ২৫ হাজার টন এবং বগুড়া জেলায় ২০ হাজার টন সার ধারণ ক্ষমতার গুদাম নির্মাণের এ প্রস্তাব শিল্প মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 pujibazarpratidin
Site Customized By NewsTech.Com